সাধারণ কিছু জিজ্ঞাসা

লেখা ফরম্যাটিং

লেখা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবো কিভাবে?
নিচের ট্যাগগুলো ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই লেখা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারবেনঃ
  • লেখার যে অংশটুকু বোল্ড করতে চান তা [b][/b]ট্যাগের ভেতরে লিখতে হবে। যেমনঃ

    [b]লিনাক্স ফোরাম[/b]

    লিখলে সেটা দেখাবে লিনাক্স ফোরাম
  • লেখার যে অংশটুকু আন্ডারলাইন করতে চান তা [u][/u]ট্যাগের ভেতরে লিখতে হবে। যেমনঃ

    [u]আমার লিনাক্স,আমার স্বাধীনতা[/u]

    লিখলে দেখাবে আমার লিনাক্স,আমার স্বাধীনতা
  • লেখার যে অংশটুকু ইটালিক করতে চান তা [i][/i]কোডের ভেতরে লিখতে হবে। যেমনঃ

    [i]আমার লিনাক্স,আমার স্বাধীনতা[/i]

    লিখলে দেখাবে আমার লিনাক্স,আমার স্বাধীনতা

কিভাবে লেখার রঙ এবং আকার পরিবর্তন করবো?
নিচের ট্যাগগুলো ব্যবহার করে আপনি আপনার লেখার রঙ এবং আকার পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, লেখাগুলো কেমন দেখাবে তা নির্ভর করছে পাঠকের ব্রাউজার এবং সিস্টেমের উপরঃ
  • লেখার যে অংশের রঙ পরিবর্তন চান তা [color=][/color] ট্যাগের মাঝে লিখতে হবে। আপনি চাইলে সুপরিচিত কোন রঙের নাম (যেমনঃ red, blue, yellow, ইত্যাদি) অথবা হেক্সাডেসিমেল কালার কোড ব্যবহার করতে পারেন(যেমনঃ #FFFFFF, #000000)। যেমন ধরুন, আপনি লেখার রঙ লাল করতে চানঃ

    [color=red]লিনাক্স[/color]

    or

    [color=#FF0000]লিনাক্স[/color]

    দুটি ক্ষেত্রেই দেখবেনঃ লিনাক্স
  • একইভাবে লেখার আকার পরিবর্তন করতে চাইলে আপনি যে অংশটুকুর আকার পরিবর্তন করতে চান তা [size=][/size] ট্যাগের মাঝে লিখতে হবে। এই ট্যাগটি নির্ভর করছে ব্যবহারকারী কোন টেমপ্লেট ব্যবহার করছেন তার উপরে। সাধারনত ফন্টের আকার ২০ (খুব ছোট) থেকে শুরু করে ২০০(খুব বড়) করা যায়।যেমনঃ

    [size=30]ছোট[/size]

    একে সাধারনত এ রকম দেখাবে ছোট

    অন্যদিকে:

    [size=200]খুব বড়![/size]

    দেখাবেঃ খুব বড়!

আমি কি একাধিক ফরম্যাটিং ট্যাগ একসাথে ব্যবহার করতে পারবো?
হ্যাঁ, অবশ্যই পারবেন। যেমনঃ কারো দৃষ্টি আকর্ষন করতে চাইলে আপনি লিখতে পারেনঃ

[size=200][color=red][b]একটি বিশেষ ঘোষনা![/b][/color][/size]

তখন দেখাবে- একটি বিশেষ ঘোষনা!

আমরা আপনাদের পরামর্শ দেবো, বিশেষ প্রয়োজন ছাড়া এভাবে খুব বেশি লেখা প্রকাশ করবেন না। আর লক্ষ্য রাখবেন, ট্যাগটি সঠিকভাবে লেখা হয়েছে কিনা। আপনাদের সুবিধার্থে একটি উদাহরন দিচ্ছিঃ

[b][u]এখন সময় এগিয়ে যাবার[/b][/u]

এভাবে লিখলে তা সঠিকভাবে দেখাবে না।

কোড অথবা নির্দিষ্ট লেখা চিহ্নিত করা

উক্তির মাধ্যমে উত্তর দেয়া
লেখায় উক্তি করার দুটি উপায় আছে, একটি হলো তথ্যসূত্র ছাড়া আর অন্যটি হলো তথ্যসূত্র সহ।
  • যখন আপনি উক্তি করার জন্য নির্ধারিত প্রক্রিয়াটি ব্যবহার করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে লেখাটি [quote=""][/quote] ট্যাগের ভেতরে আছে কিনা। এই পদ্ধতিতে আপনি অন্য কোন ব্যক্তির লেখা বা অন্য কোন লেখা উক্তি আকারে প্রকাশ করতে পারবেন। একটি উদাহরন দেয়া যাক। ধরুন, লিনাস টরভাল্ডস এর একটি লেখা উক্তি আকারে প্রকাশ করতে চান:

    আপনাকে তখন লিখতে হবে: [quote="লিনাস টরভাল্ডস"]কার্নেল ২.৬[/quote]

    এতে লেখার আগে সংক্রিয়ভাবে দেখাবে: "লিখেছেন: লিনাস টরভাল্ডস"। মনে রাখবেন, যার নামে উক্তি করতে চান তার নাম অবশ্যই "" চিহ্নের ভেতরে লিখতে হবে।


  • দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে, আপনি কোন ব্যাক্তি বা সূত্রের নাম উল্লেখ না করে [quote][/quote] ট্যাগের ভেতরে লেখাটি উল্লেখ করতে পারেন। তখন আপনি উক্তির চিহ্নের ভেতরে লেখাটি দেখাবে।

কোড অথবা নির্দিষ্ট লেখা চিহ্নিত করা
আপনি যদি লেখার কোন অংশ কোড আকারে বা নির্দিষ্ট জায়গায় প্রকাশ করতে চান তবে এক্ষেত্রে [code][/code] ট্যাগ ব্যবহার করতে হবে। উদাহরনঃ

[code]স্টিফেন হকিং বলেছেন, "আমরা চাই বা না চাই, আমাদের ভবিষ্যত হবে জীন প্রকৌশলের উপর নির্ভরশীল";[/code]

[code][/code] এই ট্যাগ ব্যবহার করে কোন পোস্ট করার পর আবার যদি আপনি এটি সম্পাদনা করতে চান তাহলে এটি আপনি [code][/code] আকারেই পাবেন। পিএইচপি সংকেত আপনি [code=php][/code] ট্যাগ ব্যবহার করে সক্রিয় করতে পারবেন। পোস্ট করার সময় BBCode যথাযথ ব্যবহার করলে পোস্ট পড়তে অনেক সুবিধা হয়।

তালিকা তৈরি করা

ক্রমবিহীন তালিকা তৈরি
BBCode ব্যবহারের মাধ্যমে সাধারনত দুই ধরনের তালিকা তৈরি করা যায়-ক্রমবিহীন এবং ক্রমানুসারে । এগুলো অনেকটা HTML কোডের সমতূল্য। ক্রমবিহীন কোন তালিকা প্রকাশ করতে চাইলে তা একের পর এক বুলেট ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ হবে। ক্রমবিহীন তালিকা প্রকাশ করতে চাইলে আপনাকে [list][/list] ট্যাগের ভেতরে প্রত্যেকটি বিষয় লিখতে হবে এবং প্রতিটি বিষয়ের আগে [*] লিখতে হবে। যেমনঃ

[list]
[*]তথ্যপ্রযুক্তি
[*]জীন প্রকৌশল
[*]ন্যানোপ্রযুক্তি
[/list]

তখন তালিকাটি এভাবে দেখা যাবেঃ
  • তথ্যপ্রযুক্তি
  • জীন প্রকৌশল
  • ন্যানোপ্রযুক্তি

ক্রমানুসারে তালিকা তৈরি
তালিকা প্রকাশের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ক্রমানুসারে তালিকা প্রকাশ করা। সংখ্যার ক্রমানুসারে তালিকা তৈরি করার জন্য আপনাকে প্রতিটি বিষয় [list=1][/list] ট্যাগের মাঝে এবং বর্ণানুক্রমিক তালিকা তৈরি করতে চাইলে [list=a][/list] ট্যাগের মাঝে লিখতে হবে। ক্রমবিহীন তালিকার মতো এখানেও প্রতিটি বিষয়ের আগে [*] দিতে হবে। উদাহরনঃ

[list=1]
[*]গণিত
[*]পদার্থ
[*]রসায়ন
[/list]

এক্ষেত্রে দেখাবেঃ
  1. গণিত
  2. পদার্থ
  3. রসায়ন


বর্ণানুক্রমিকভাবে লিখতে চাইলে যেভাবে লিখতে হবেঃ

[list=a]
[*]অ্যাইজাক নিউটন
[*] অ্যালবার্ট আইনস্টাইন
[*] স্টিফেন হকিং
[/list]

তখন দেখাবেঃ
  1. অ্যাইজাক নিউটন
  2. অ্যালবার্ট আইনস্টাইন
  3. স্টিফেন হকিং

লিঙ্ক তৈরি করা

অন্য সাইটকে লিঙ্ক করে দেয়া
লেখায় URIs (Uniform Resource Indicators)যুক্ত করার জন্য পিএইচপিবিবি BBCode সমর্থিত বেশ কিছু উপায় রয়েছে।
  • প্রথম উপায় হচ্ছে [url=][/url] ট্যাগের ব্যবহার, এক্ষেত্রে = চিহ্নের পর কোন URL লিখলে তা লিঙ্ক হিসেবে কাজ করবে। যেমনঃ আপনি phpBB.com এর লিঙ্ক ব্যবহার করতে চান, এক্ষেত্রে আপনাকে লিখতে হবে-

    [url=http://www.phpbb.com/]পিএইচপিবিবি[/url]

    তখন দেখাবেঃ পিএইচপিবিবি

    দয়া করে মনে রাখবেন লিঙ্কটি একই পৃষ্টা না নতুন একটি পৃষ্টায় খুলবে তা নির্ভর করছে ব্যবহারকারীর ব্রাউজারের সেটিংস এর উপরে।
  • যদি আপনি URL টিকে একটি লিঙ্ক আকারে প্রকাশ করতে চান তবে তা এভাবে লিখতে পারেনঃ

    [url]http://www.phpbb.com/[/url]

    তখন দেখাবেঃhttp://www.phpbb.com/
  • এছাড়াও পিএইচপিবিবি’র আরোও একটি সুবিধা রয়েছে যার নাম ম্যাজিক লিঙ্কস, এক্ষেত্রে লেখাটি স্বয়ংক্রিয়ভাবে একটি লিঙ্ক হয়ে যাবে,এমনকি URL এর আগে http:// লেখারও কোন প্রয়োজন নেই। উদাহরনস্বরূপ আপনি কোন পোস্টে www.phpbb.com লিখলে তা স্বয়ংক্রিয়ভাবে একটি লিঙ্ক হিসেবে দেখাবেঃwww.phpbb.com
  • একই সুবিধাটি আপনি ই-মেইল ঠিকানার ক্ষেত্রেও পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন, যেমনঃ

    [email]no.one@domain.adr[/email]

    তখন তা দেখাবেঃ no.one@domain.adr অথবা আপনি শুধু ই-মেইল ঠিকানাটি, যেমনঃ no.one@domain.adr লিখতে পারেন, লেখাটি পোস্ট হলে স্বয়ংক্রিয়ভাবে একটি লিঙ্ক তৈরি হবে।
প্রায় সব ধরনের BBCode ট্যাগের মাঝেই আপনি অন্য আরেকটি ট্যাগ, যেমনঃ[img][/img] ইত্যাদি ব্যবহার করতে পারেন। তবে একের অধিক ট্যাগ ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে প্রথম এবং শেষে ক্রম ঠিক আছে কিনা। উদাহরনঃ

[url=http://www.google.com/][img]http://www.google.com/intl/en_ALL/images/logo.gif[/url][/img]

এই ফরম্যাটটি ভুল

পোস্টে ছবি প্রদর্শন

পোস্টে ছবি সংযুক্ত করা
লেখায় ছবি সংযুক্ত করার সময় আপনাকে দুটি বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজনঃ:

প্রথমত, লেখায় বেশি ছবি দেয়া অনেকেই পছন্দ করেন না।:

দ্বিতীয়ত, আপনি আপনার লেখায় যে ছবিটি সংযুক্ত করতে চান তা হয়তো আপনার নিজের কম্পিউটার ছাড়াও ইন্টারনেটের কোন একটি সাইটে আছে। তাই আপনি ইচ্ছে করলে সেই ছবির লিঙ্কটি ব্যবহার করে তা লেখায় প্রদর্শন করতে পারেন। এজন্য আপনাকে ছবির URL [img][/img] ট্যাগের ভেতরে লিখতে হবে। একটি উদাহরন দেয়া যাক। বিএলইউএ লোগো কোন পোস্টে ব্যবহার করতে চাইলে আপনাকে লিখতে হবে-

[img]http://gallery.linux.org.bd/albums/userpics/10002/thumb_BLUA_Logo.png[/img]

আপনি চাইলে ছবিটির মাধ্যমে কোন ওয়েব সাইটের লিঙ্ক দিতে পারেন। যেমনঃ আপনি বিএলইউএ লেগোতে ক্লিক করলে যেন সাইটের নীড়পাতা আসে। তখন আপনাকে আগের অংশটুকু [url][/url] ট্যাগের ভেতরে লিখতে হবে।

[url=http://www.linux.org.bd][img]http://gallery.linux.org.bd/albums/userpics/10002/thumb_BLUA_Logo.png[/img][/url]

তখন দেখাবে-


পোস্টে ফাইল সংযুক্ত করা
পোস্টের যেকোন অংশে আপনি [attachment=][/attachment] ট্যাগ ব্যবহারের মাধ্যমে কোন ফাইল সংযুক্ত করতে পারবেন, যদি ফোরামের প্রশাসক ফাইল সংযুক্ত করার সুবিধাটি সক্রিয় রাখেন এবং আপনাকে ফাইল সংযুক্ত করার অনুমতি প্রদান করেন। সংযুক্ত করার সুবিধাটি সক্রিয় থাকলে আপনি সেজন্য একটি বাটন দেখতে পাবেন।

অন্যান্য বিষয়সমূহ

আমি কি নিজস্ব কোন ট্যাগ যুক্ত করতে পারবো?
যদি আপনি ফোরামের প্রশাসক হন এবং আপনার এ ব্যাপারে যথাযথ অনুমতি থাকে তবে আপনি নতুন BBCode সংযুক্ত করতে পারবেন এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।

অনুসন্ধান করুন

ফোরাম লগিন

কপিরাইট © বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স ২০০৫-২০১০। লিনাক্স ফোরাম চলছে পিএইচপিবিবি দ্বারা। Trance Host